৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
শিরোনাম:

ডেঙ্গু জ্বরের আতঙ্কের মধ্যেই জ্বরে আক্রান্ত জয়া আহসান

আবু সুফিয়ান রতন : দেশজুড়ে ডেঙ্গু জ্বরের আতঙ্কের মধ্যেই জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া (টিওআই) মঙ্গলবার অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে।

টিওআই বলছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশজুড়ে ডেঙ্গু আতঙ্কের মধ্যেই জ্বরে আক্রান্ত হলেন তিনি। তার রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। জয়ার অবস্থা এখন তিন দিন আগের চেয়ে একটু ভালো। তবে তার শরীরে জ্বর ও ব্যথা আছে।

এই মুহূর্তে ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন জয়া আহসান।

সম্প্রতি সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুতে প্রাণহাণির ঘটনা ঘটছে। সপ্তাহখানেক আগে ডেঙ্গু জ্বর নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন অভিনেতা এম এ আলমগীর।

Loading