৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

উত্তর কোরিয়ান ক্লাবের জালে আবাহনীর এক হালি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সের সামনের গ্যালারিতে উত্তর কোরিয়ার জনা বিশেক সমর্থক দেশটির পতাকা দুলিয়ে সমর্থন দিচ্ছিল তাদের দেশের ক্লাব এপ্রিল টোয়েন্টিরফোর এসসিকে। তাদেরই ডান পাশে আবাহনী গ্যালারি প্রায় পরিপূর্ণ আকাশী-হলুদ সমর্থকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আবাহনীর গোলের পর পশ্চিম গ্যালারি নেচে উঠে। পরক্ষণেই কোরিয়ানদের পতাকা উঁচিয়ে গোলের আনন্দ। দুই দেশের দুই ক্লাবের মধ্যকার এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে দর্শকরা প্রাণভরে দেখলো গোল। ৭ গোলের ম্যাচ শেষে স্কোর আবাহনী-৪ : এপ্রিল টোয়েন্টিফাইভ-৩।

এর পর আবাহনীর দুই বিদেশি হাইতির বেফোর্ট ও নাইজেরিয়ার সানডে ঝড়। তাদের রসায়নে এলোমেলো কোরিয়ান ক্লাবের ডিফেন্ড। টুটুল হোসেন বাদশার পাস থকে ৫৭ মিনিটে গোল করে ৩-২ করেন সানডে। ৬১ মিনিটে বেলফোর্ট থেকে বল পেয়ে করেন ৪-২।

৭৭ মিনিটে তৃতীয় গোল করে ব্যবধান কমিয়ে আনলেও হার এড়াতে পারেনি এর আগে দুইবার এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে খেলা কোরিয়ান ক্লাবটি। ঘরের মাঠে ৪-৩ গোলের অবিস্মরণীয় এক জয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখলো আবাহনী।

আগামী ২৮ আগস্ট উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে হবে ফিরতি ম্যাচ। ফাইনালে উঠতে হলে আবাহনীকে নিদেনপক্ষে ড্র করতে হবে অ্যাওয়ে ম্যাচে।

Loading