৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৫
শিরোনাম:

সাদুল্লাপুরে পোকামাকড় খাওয়া নবজাতকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা সাদুল্লাপুর শহর পশ্চিম পাড়া কচিকণ্ঠ প্রি-ক্যাডেট স্কুলের পাশ থেকে পোকামাকড় খাওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গভীর রাতে নবজাতকে ফেলে যাওয়ায় তাতে পোকামাকড় উঠে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার সকালে সাদুল্লাপুর পশ্চিম পাড়ার কচিকণ্ঠ প্রি ক্যাডেট স্কুলের ছাত্র-ছাত্রীরা কাপড়ে প্যাঁচানো নবজাতককে পড়ে থাকতে দেখে  চিল্লা চিল্লি শুরু করলে লোকজন ভিড় জমায়। পরে স্থানীয় জনগণ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা সাদুল্লাপুর থানার উপ- পরিদর্শক(এস আই) বেলাল জানান, আমরা খবর পেয়ে দ্রুত এসে কচিকণ্ঠ প্রি ক্যাডেট স্কুলের পাশ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। তিনি আরো বলেন এটি অবৈধ গর্ভপাত ঘটানো  নবজাতক শিশুর মরদেহ। এ ব্যাপারে থানায় একটি  মামলা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে  পাঠানো হয়েছে।

সম্পাদনা : মিঠুন

Loading