বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী রাজনীতি ও ভিন্নমত নিশ্চিহ্ন করতে চায় সরকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন চলছে এবং এটি অব্যাহত থাকবে। রোববার সকালে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর চ্যানেল২৪
Thank you for reading this post, don't forget to subscribe!বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই। মানুষের কথা বলার মত প্রকাশ করার অধিকার নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দাবিতে বিএনপির চলমান আন্দোনন চলবে। ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই আমাদের প্রত্যয়।
এর আগে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিযে বিএনপির প্রতিষ্ঠাতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দির সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
সম্পাদনা : রাশিদ ও মহসীন
![]()