বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন মা খুকি বেগম (৬৫)। এ ঘটনার পর প্রতিবেশীরা ছেলে খোকন মণ্ডল (৩২) কে আটক করে পুলিশে দিয়েছে। সে গজারিয়া গ্রামের আবদুস সামাদ মন্ডলের ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!স্থানীয়রা জানান, ঘটনার আগে রশি দিয়ে মায়ের হাত-পা বেঁধে ঘরের মেঝেতে ফেলে কম্বল দিয়ে ঢেকে দেন খোকন। চিৎকার যাতে কেউ শুনতে না পায় সেজন্য ঘরে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়েছেন তিনি।
প্রতিবেশী ফিরোজ মাহমুদ হিরা জানান, খোকন কোনো কাজ-কর্ম করেন না। নেশার টাকা না পেলে বাবা-মাকে নির্যাতন করতেন তিনি। সে ঘটনার দিন মায়ের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেছিলেন । টাকা না দেয়ায় মায়ের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বেঙ্গল জানান, ধারণা করা হচ্ছে তিনি ক্ষিপ্ত হয়ে মায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
![]()