৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

খল নায়িকা হয়ে ফিরছেন ঐশ্বরিয়া

শুধু গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেই নায়িকা হিসেবে সেরা হয়ে ওঠেননি ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি অভিনয় করেছেন অনেক ব্যাতিক্রমধর্মী চরিত্রেও। যেসব নির্মাতারা তাকে নিয়ে ভীন্ন ধরণের সিনেমা নির্মাণ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন নির্মাতা হলেন মণি রত্নম। শোনা যাচ্ছেন এই পরিচালকের আরও এক সিনেমায় অভিনয় করতে চলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

Thank you for reading this post, don't forget to subscribe!

সিনেমাটির চমক হলো এবার নায়িকা নয়, খল নায়িকা হয়ে পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া। নেগেটিভ চরিত্রেই দেখা মিলবে তার। এটা ঐশ্বরিয়ার জন্য নতুন চ্যালেঞ্জও বটে। আরও শোনা গেলো এই ছবিতে অমিতাভ বচ্চনও অভিনয় করতে যাচ্ছেন।

জানা গেলো, তামিল কাহিনী ‘কালকি’র উপর তৈরি করা হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। চোল সাম্রাজ্যের ইতিহাসের উপর ভিত্তি করে রচিত কাহিনী কালকি। সেখানে চোল সাম্রাজ্যের কোষাধ্যক্ষ পেরিয়া পাঝুভেত্তারাইয়ার স্ত্রী নন্দিনীর ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বরিয়া।

নন্দিনী ছিলেন চোল সাম্রাজ্যের এক উচ্চাকাঙ্খী মহিলা। চোল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অপরিসীম। শক্তির বিস্তারের উদ্দেশ্যে প্রতিহিংসাপরায়ণতা, ধূর্ততা ও ছলের আশ্রয় নেন নন্দিনী। বোঝাই যাচ্ছে কঠিন ও ভিন্ন ধারার চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে।

প্রায় ১,০০০ বছর আগের ইতিহাস ফুটে উঠবে এই সিনেমায়। গবেষণার কাজ প্রায় সেরে ফেলেছেন পরিচালক। এর মধ্যে সেট তৈরির কাজও শুরু হয়েছে। চলতি বছরের শেষেই শুটিং শুরু হবে বলে ছবিটির।

Loading