৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১০
শিরোনাম:

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ১৫ আগস্ট ও তারেক রহমান ২১ আগস্টের হামলার মাস্টারমাইন্ড

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ১৫ আগস্ট ও তারেক রহমান ২১ আগস্টের হামলার মাস্টারমাইন্ড। বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শোক দিবস উপলক্ষ্যে তাঁতী লীগের আলোচনা সভায় এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সেতুমন্ত্রী বলেন, বিএনপি অস্তিত্ব সংকটে আছে বলেই দলটির নেতারা আবোল-তাবোল বকছেন। অভিযোগ করেন যারা অতীতে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছে, তারা নিজেরাই হারিয়ে যাচ্ছে।

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করে তারা বঙ্গবন্ধুর সৈনিক হবার যোগ্যতা রাখে না।

Loading