৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১১
শিরোনাম:

ভারতে রিষড়ার কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থাকারী সেই প্রশিক্ষক গ্রেপ্তার

ভারতে রিষড়ার কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থায় অভিযুক্ত প্রশিক্ষক সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গতকাল শুক্রবার দিল্লির কাশ্মীরি গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই কিশোরী সাঁতারু জাতীয় পর্যায়ে অংশ নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন। ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, কিশোরী সাঁতারুকে হেনস্থার ভিডিও প্রকাশ্যে আসার পর গত বৃহস্পতিবার মামলা করে গোয়া পুলিশ। ওদিকে ভিডিও প্রকাশের পর থেকেই ফেরার ছিলেন সুরজিৎ গঙ্গোপাধ্যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার প্রথমে নির্যাতিতা সাঁতারু ও তার বাবা রিষড়া থানার দ্বারস্থ হন। গোয়ার মাপুসা থানার অন্তর্গত এলাকায় ওই হেনস্থার ঘটনায় অভিযোগ দায়ের করেন তারা। পরে রিষড়া থানা থেকে গোয়ার মাপুসা থানায় ই-মেইলে সেই অভিযোগ পৌঁছতেই সেখানে দায়ের হয় এফআইআর। সঙ্গে সঙ্গে সুরজিতের খোঁজে মাঠে নামে উত্তর গোয়া পুলিশ। পরে তার ফোনের ওপর নজরদারি শুরু করেন তদন্তকারীরা।

Loading