৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম:

ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার কোন সিদ্ধান্ত হয়নি, বলেছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, ছাত্রলীগের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ থাকতে পারে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের আরো বলেন, গতকাল গণভবনের বৈঠকটি ছাত্রলীগের কমিটি ভাঙা সংক্রান্ত ছিল না। তাই এ বিষয়ে কী আলোচনা হয়েছে, সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলা ঠিক হবে না। প্রধানমন্ত্রীর বাড়িতে তারা গেছে আমি তাদের সেখান থেকে চলে যেতে বলবো কেনো? আমি পার্টির সেক্রেটারি হিসেবে তাদের ভালো খবরের শিরোনাম হতে পরামর্শ দেই।

উল্লেখ্য, শনিবার দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় ছাত্রলীগের শীর্ষ নেতাদের কার্যক্রমে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এরপরই ছড়িয়ে পড়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, বৈঠকে উপস্থিত একাধিক নেতা যমুনা নিউজকে নিশ্চিত করেছেন, কমিটি ভেঙে দেয়ার মতো কোনো নির্দেশ দেননি প্রধানমন্ত্রী। তবে, যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় এবং সাম্প্রতিক বেশ কিছু কর্মকাণ্ডে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন।

Loading