৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯
শিরোনাম:

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনি দায়িত্ব দিয়েছেন। দুর্নীতি অনিয়মের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না।

Loading