৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৭
শিরোনাম:

সাপের মাথায় কষ্টিপাথর ছুঁয়ে জুয়া শুরু হতো ক্যাসিনোতে জুয়া খেলা

রাজধানীর বনানীতে গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনো, ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবসহ এরকম আরো অনেক ক্যাসিনো বা ক্লাবগুলোতে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর অভিযান চালায় র‌্যাব। এসব ক্যাসিনো সিলগালা করা হয়। এ অভিযানে বেরিয়ে আসে নানা তথ্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

অন্যান্য ক্যাসিনোর চেয়ে মুক্তিযোদ্ধা সংসদের ক্যাসিনোটা একটু ব্যতিক্রম বলে জানিয়েছেন র‍্যাবের একজন কর্মকর্তা। তার মতে, এটা দেখলে মনে হয় যেন কোনো হিন্দুধর্মীয় ব্যক্তি ক্যাসিনো চালায়। কেমন যেন গা ছমছম পরিবেশ।

দরজায় লেখা রয়েছে ‘রে‌স্ট্রি‌কটেড এ‌রিয়া’ (সংরক্ষিত এলাকা)। ভেতরে উঁকি মারতেই দেখা গেলো, এক কোণায় এক টুকরা সাপের মাথা ও কষ্টিপাথর।

র‌্যাবের এক কর্মকর্তা জানালেন, প্রতিদিন আয়োজন করে সাপের মাথায় কষ্টিপাথর ছুঁয়েই জুয়া খেলা শুরু হতো ব‌লে এক জুয়া‌ড়ি জানিয়েছেন! জুয়া‌ড়িদের আকৃষ্ট কর‌তে ও হার‌জিত নির্ধার‌ণে না‌কি এসব কা‌জে দেয়।

একটু সাম‌নে এগিয়ে যে‌তেই একটি ভিআইপি কক্ষ। কক্ষের ভেতর বড় চেয়ারটিতে বাঘের মাথার ছবির একটি তোয়ালে দেয়া। একটু কাছে যেতেই দেখা গেল তার ওপর হরিণের চামড়ার টুকরো বি‌ছানো।

র‌্যাবের অভিযানের খবর পেয়ে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু বেরসিক র‌্যাব সদস্যরা ক্লাবের আশপাশে তন্নতন্ন করে খুঁজে তাদের আটক করেন।

রাত ১১টায় সরেজমিনে দেখা গেছে, র‌্যাব সদস্যরা ক্লাবে অভিযানকালে স্টাফসহ কয়েক ডজন মানুষকে আটক করেন। তারা সবাই ক্ষমা চেয়ে ছেড়ে দিতে অনুরোধ জানাচ্ছিলেন।

Loading