৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৯
শিরোনাম:

সালমানের সঙ্গে ‘বিয়ের ছবি’ প্রকাশ করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম(ভিডিও)

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম ও ইউটিউবার সালমান মুক্তাদিরের প্রেম ভেঙেছে বেশ আগেই। দু’জনের দ্বন্দ্ব পরিবার পর্যন্ত গড়িয়েছে। দীর্ঘদিন দু’জনের মধ্যে যোগাযোগ নেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

আলোচনা থেকে অনেক দিন বিরতির পর হঠাৎ করে একেবারে বিয়ের সাজেই হাজির হয়েছেন এ জুটি। গত বছরের শুরুতেও এক সাদা কালো ছবিতে বিয়ের সাজে দেখা গিয়েছিলে তাদের। সেই ছবি দেখে অনেকেই ভেবেছিলেন সালমান-জেসিয়ার প্রেম বিয়েতে গড়িয়েছে!

তবে সালমান-জেসিয়া আসলে বিয়ে করছেন না। ওই ছবিটি ছিল ‘ছবির প্রতিচ্ছবি’ নামের একটি টেলিছবির। এবার আর সাদা-কালো নয়, সালমান মুক্তাদিরের সঙ্গে বিয়ের রঙিন ছবিতে দেখা যাচ্ছে জেসিয়াকে। ছবিটি দেখে যে কেউ ভাবতেই পারেন এবার বুঝি সব কষ্ট ভুলে বিয়েটা সেরেই ফেললেন এই জুটি।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে জেসিয়া ইসলাম বলেন, কয়েকদিন আগে আমরা লাক্স মেডিস্পা অ্যান্ড সেলুনের ফটোশুটে অংশ নিয়েছি। বেশি কিছু ভাবার কারণ নেই। একটি বিউটি পার্লারের জন্য আমাদের এই সাজ।’

২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ বিজয়ী হয়েছিলেন জেসিয়া ইসলাম। পরে শুরুর দিকে মিস ওয়ার্ল্ডের মূল প্রতিযোগিতায় সেরা ৪০-এ ঠাঁই পেয়েছিলেন তিনি। প্রতিযোগিতা থেকে ফিরে এসে জানিয়েছিলেন বড় পর্দায় কাজের আগ্রহের কথা। তবে তিনি আলোচনায় আসেন সালমান মুক্তাদিরের প্রেমিকা পরিচয়ে। অন্যদিকে সালমান মুক্তাদির একজন ইউটিউবার এবং অভিনেতা। দেশের প্রথম ইউটিউবার হিসেবে বেশ পরিচিতি রয়েছে তার।

https://www.youtube.com/watch?v=Vk9xtSogGxE

Loading