৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮
শিরোনাম:

বন্যার পানিতে ঘরেই স্ত্রীকে সাঁতার শেখাচ্ছেন স্বামী ! (ভিডিও)

টানা বর্ষণে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মাঝে বন্যার পানিতে ঘরের মধ্যে এক দম্পতির ‘জলকেলির’ একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত, তখন বন্যার পানিতে বাড়িতে ঢুকে পড়া বন্যার পানির মধ্যেই জলকেলিতে মেতেছেন দম্পতি।

ভিডিওতে দেখা যায়, ওই দম্পতির বাড়িতে কোমর সমান পানি। পানি নিয়ে ছুঁড়ছেন একে অন্যের দিকে। বন্যার পানিতেই আনন্দ ভাগাভাগি ও স্ত্রীকে সাঁতারের কৌশল শেখাচ্ছেন স্বামী।

তবে ভারতের কোন অঞ্চলে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া জানা যায়নি।

এছাড়া এক ভিডিওতে ওই নারীকে দেখা যাচ্ছে নীল রঙের শাড়িতে। আবার অন্য একটি ভিডিওতে তার পরনে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি। তাই স্বামী-স্ত্রী ভিডিও বানানোর জন্যই ওই জলকেলি করছিলেন কিনা, সে প্রশ্নও রয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে।

জানা যায়, প্রবল বর্ষণে প্রয়াগরাজ জেলায় গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত শহরের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই ওই জেলায় বন্যা পরিস্থিতির পরিদর্শন করেছেন।

https://www.youtube.com/watch?v=vHW5RYL-blQ

Loading