৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
শিরোনাম:

বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে ফেসবুক

বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে এক বৈঠকে ফেসবুকের উচ্চ পর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধিদল এ কথা জানায়।

বৈঠকে তারা বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিতে পূর্ণ সম্মতি দিয়েছে।

এছাড়া বাংলাদেশে রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

Loading