৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১০
শিরোনাম:

ক্যাসিনো কেলেঙ্কারিতে ৪ নায়িকা: যা বলছে শিল্পী সমিতি

একে একে নাম জড়িয়ে যাচ্ছে বিভিন্ন মহলের ব্যক্তিদের। এর মধ্যে রয়েছে বেশ কিছু মডেল ও অভিনেত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

টেন্ডার মুঘল জি কে শামীমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি মডেল ও নায়িকাদের সংশ্লিষ্ঠতার তথ্য দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

এর পর থেকে চলচ্চিত্র পাড়ায় চলছে গুঞ্জন। শামীমের সঙ্গে ৫০জন মডেল-নায়িকার ওঠা-বসা ছিল বলেও খবর বেরিয়েছে। এর সঙ্গে নাম জড়িয়েছে চার নায়িকার।

অভিযুক্ত চার নায়িকা হলেন, রত্না, মিষ্টি জান্নাত, রাহা তানহা খান, শিরিন শিলা। তবে তারা প্রত্যেকে এ অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগ চ্যালেঞ্জও জানিয়েছেন এ নায়িকারা।

বিষয়টি নিয়ে মুখ খুলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বুধবার (২৫ সেপ্টেম্বর) সময় নিউজকে বলেন, দেখুন একজন শিল্পী হওয়া সাধনার ব্যাপার। একটি গণমাধ্যমে আমি সংবাদ পড়েছি। সেখানে কোনও শিল্পীর নাম সরাসরি বলা হয়নি।

তিনি বলেন, আমার কথা হলো উপযুক্ত প্রমাণ ছাড়া আমাদের কোনও শিল্পীকে হেয় করবেন না। আর কেউ যদি সত্যি অপরাধী হয়ে থাকে সেক্ষেত্রেও শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Loading