৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২০
শিরোনাম:

যেখানেই ক্যাসিনো সেখানেই চলবে অভিযান, বললেন আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আইনের আওতায় এনে শাস্তি দেবেন। সেই কারণেই প্রথমেই নিজ দলের দুর্নীতিবাজদের ধরা হচ্ছে। এরপরে অন্য দলের দুর্নীতিবাজদের পর্যায়ক্রমে ধরা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী ।

আইন মন্ত্রী বলেন, যারা অপরাধে জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে।দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন, সে অভিযান চলবে। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে এই সরকার জিরো টলারেন্স। বিএনপিকে ‘দুর্নীতিবাজদের’ দল আখ্যায়িত করেন আনিসুল হক। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন এতিমের অর্থ আত্মসাতের দায়ে আদালতে দোষী সাব্যস্থ হয়ে জেলে গেছেন। দলটির সিনিয়র কো-চেয়ারম্যান দুর্নীতিবাজ। তিনি মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত। তিনি মুচলেকা দিয়ে বলেছেন, তিনি অপরাধী।

আরো পরুন : ফোনে বিয়ে করার বিষয়ে সতর্কতা

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ।

Loading