৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

শেখ হাসিনার জন্মদিনের মাদারীপুর নাজিমউদ্দিন কলেজের র‌্যালিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মাদারীপুর নাজিমউদ্দিন কলেজের র‌্যালিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ সংঘর্ষে ৪ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২৫। ডিবিসি টিভি, সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খণ্ড খণ্ড আনন্দ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে জড়ো হয় জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিকের সমর্থকরা। এরই কিছু পরে সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীরের সমর্থকরা আলাদা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের সমর্থকদের মাঝে হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসের ভেতরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে চার পুলিশসহ আহত হয় অন্তত ২৫ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। আহত ৪ পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Loading