৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮
শিরোনাম:

লাইফ সাপোর্টে ছোট পর্দার মডেল ও অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা জামান

ছোট পর্দার মডেল ও অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা জামান। বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সম্প্রতি গুরুতর অবস্থায় তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে (আইসিইউ) আছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, প্রিয়াঙ্কা জামানের রক্তে মারাত্মক সংক্রমণ হয়েছে। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা পরিস্থিতির অবনতি ঘটলে পরদিন তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার স্কয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা জামানকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। হার্ট মাত্র ৩০ ভাগ কাজ করছে। শরীরের অন্যান্য অঙ্গ মোটামুটি কাজ করছে।

প্রিয়াঙ্কা জামানের বড় বোন জেরিন জামান বলেন, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। হাসপাতালের চিকিৎসকদের মতে, এটা খুবই জটিল অবস্থা। যেহেতু তার বয়স কম, তাই কিছুটা আশা দেখছেন তারা। এখন কিছুই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে চলচ্চিত্রের গান নিয়ে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন। এরপর ‘আড়ং’ ও আরএফএলসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিল বোর্ডের মডেল হন তিনি। এছাড়া প্রিয়াঙ্কা গায়ক আসিফ আকবরের গাওয়া ‘লুকোচুরি’, তৌসিফের ‘ভালোবাসা দিও’সহ বেশকিছু গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে পরিচিতি পান।

Loading