৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪১
শিরোনাম:

সহজেই তৈরি করুন মজাদার নাস্তা চিকেন স্যান্ডুইচ

লাইফস্টাইল ডেস্ক: সহজেই স্বাস্থ্যকর ও মজাদার নাস্তা তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চিকেন স্যান্ডুইচ। এটি খেতে সবাই পছন্দ করবে আবার ঘরে তৈরি করলে স্বাস্থ্যকর কি না তা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। চলুন জেনে নেয়া যাক রেসিপি-

Thank you for reading this post, don't forget to subscribe!

উপকরণ:
চিকেন আধা কাপ
গাজর কুচি আধা কাপ
শসা কুচি ১টি
সাদা গোল মরিচ ১ চা চামচ
পাউরুটি ৬ পিস
মেয়নেজ চার ভাগের এক কাপ
স্যান্ডুইচ পেপার ১টি
ডিম ১টি
লবণ সামান্য।

Sandwiich

প্রণালি: ব্রেডের চারপাশের পোড়া অংশ কেটে ফেলুন। একটি পাত্রে সামান্য পানি দিয়ে চিকেন সিদ্ধ দিন। এবার মেয়নেজ, চিকেন কুচি, গোল মরিচের গুঁড়া, লবণ একসাথে মাখিয়ে স্কয়ার ব্রেডে লাগান।

চুলায় পাত্র দিয়ে তাতে সামান্য তেল দিন। তেল গরম হলে ডিম গুড়ি গুড়ি করে ভেজে নিন। এবার পাউরুটির দ্বিতীয় লেয়ারে ডিম ও শসা কুচি দিন। সবশেষে কেটে কাগজে পেচিয়ে নিন।

Loading