৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

দেশে ফিরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আট দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রংপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আহত হন মির্জা ফখরুল। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ভোওে দেশে ফিরেই ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যাওয়া এক মন্ত্রী জানান, ভোর ছয়টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি অবতরণ করে। বিমান থেকে নেমে আসার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী জানতে চান, মির্জা ফখরুলের অবস্থা এখন কেমন? তিনি কি সুস্থ আছেন?

Loading