কিছুদিন আগে জি ২৪ ঘণ্টা ডিজিটালকে দেয়া সাক্ষাৎকারে ‘পাসওয়ার্ড’ ছবির শ্যুটিংয়ের ভয়ানক এক অভিজ্ঞতা শেয়ার করেছিলেন রুক্মিণী মৈত্র। তার কথায় শ্যুটিংয়ের সময় তার গায়ে ছেড়ে দেয়া হয়েছিলো ৬০টি ইঁদুর। তবে অ্যানিম্যাল রাইটস-এর সার্টিফিকেট পেতে দেরি হওয়ায় ছবিতে ওই দৃশ্যটি রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে রুক্মিণী জানিয়েছিলেন কোনওদিন সম্ভব হলে ভিডিওটি অবশ্যই তিনি ‘বিহাইন্ড দ্যা সিন’ হিসাবে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন। জি নিউজ বাংলা
Thank you for reading this post, don't forget to subscribe!সেই মতোই অবশেষে দেখা মিলল সেই ইঁদুরের সেই দৃশ্যর। যেটা কিনা ‘পাসওয়ার্ড’-এর জন্য শ্যুট করা হয়েছিলো। নিজের সোশ্যাল মিডিয়াতেই শুক্রবার রাতে ভিডিওটি পোস্ট করেছেন রুক্মিণী। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে দেয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, ”চিত্রনাট্যে ছিল আমার গায়ে ইঁদুর ছাড়া হবে। তো আমি ভেবেছিলাম এটা হয়ত গ্রাফিক্সে হবে। কিন্তু আমি সেটে গেলাম, হঠাৎ দেখি কমলদা আমায় দুটো ইনজেকশন দিল। আমি প্রশ্ন করলাম, এটা কী হচ্ছে? বলল অ্যান্টি র্যাবিট ইনজেকশন। বললাম, মানে? তারপর দেখি ৬০টা সাদা ইঁদুর আমার গায়ে ছেড়ে দেয়া হল। আমি তো চেঁচাচ্ছি। ওরা শট নিয়ে যাচ্ছে। সে তো ইঁদুরের কামড় নিয়ে, রক্ত নিয়ে বাড়ি গেছি। মা তো চেঁচাচ্ছে। বলছে, আর ছবি করার দরকার নেই। এসব কী হচ্ছে? (হাসি)” তবে দীর্ঘক্ষণ থাকতে থাকতে ইঁদুরগুলোও নাকি বন্ধু হয়ে গিয়েছিলো বলে মজা করে জানিয়েছিলেন রুক্মিণী।
গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী, পাওলি-পরমব্রত ও আদৃত অভিনীত ‘পাসওয়ার্ড’। ডার্ক ওয়েব নিয়ে তৈরি এই ছবিটি ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন। তবে, ছবিতে অবশ্য এই দৃশ্যটি দেখা যায়নি।
https://www.instagram.com/p/B3MSZiOF778/?utm_source=ig_web_copy_link
![]()