৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫২
শিরোনাম:

হত্যার বিচারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ

বুয়েটের ছাত্র আবরার হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে আন্দোলনে করছেন শিক্ষার্থীরা। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ঢাকায় সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এছাড়া বিক্ষোভ মিছিল করেছে গাজীপুরের ডুয়েট শিক্ষার্থীরা। রংপুরে ডিসি মোড় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে বলে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আবরার হত্যার বিচারের দাবিতে সাতদফা দাবিতে অবস্থান কর্মসূচি ও জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে ছাত্রত্ব বাতিলের দাবি করেছে শিক্ষার্থীরা। বুয়েট ক্যাম্পসে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আবরার হত্যার বিচার চেয়ে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়ও গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল করেছে। এর আগেসোমবার রাতে চার দফা দাবিতে তারা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

Loading