৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৯
শিরোনাম:

কুমিল্লায় জাহাঙ্গীর আলম হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

জাহাঙ্গীর আলম হত্যা মামলায় আরও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত । সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো.আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো.সাঈদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর গ্রামে জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফজর আলী মামলা দায়ের করেন। দুই বছর পর মামলাটি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।

Loading