৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
শিরোনাম:

পায়রা বন্দরের মোবাইল জেটির কার্যক্রম শুরু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : বেলজিয়াম ভিত্তিক কোম্পানি জান-ডি-নুল’র কন্টেইনার খালাসের মাধ্যমে পায়রা বন্দরের মোবাইল জেটির কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে বন্দরের সার্ভিস জেটি স্থাপন শেষে ২৯ কোটি টাকা ব্যয়ে ৬৪ টন লিফটিং ক্যাপাসিটি সম্পন্ন মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে মঙ্গলবার বেলা ১১ টায় এ অপারেশন শুরু করা হয়। পায়রা বন্দর কতৃপক্ষের সুপারিনটেনডেন্ট এস.এম ইমতিয়াজ ইসলাম সাংবাদিকদের জানান, এ কার্যক্রমের সাথে সংযুক্ত হয়েছে ৩০ টন ক্যাপাসিটির একটি মোবাইল হাইড্রোলিক ক্রেন এবং ২৫ টন ক্যাপাসিটির একটি ফর্ক লিফট। এই সার্ভিস জেটির মাধ্যমে পন্য ওঠানামাসহ জাহাজে বিশুদ্ধ পানি সরবরাহ ও সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধার ব্যবস্থা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পায়রা বন্দরের নিরাপত্তা উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মো.মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক মো.সোহেল মীর, সহকারী প্রকৌশলি আসাদুল্লা আশি সহ আরো অনেকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০১৯ বাস্তবায়নে ১০ টি ফাস্ট ট্রাক প্রকল্পের মধ্যে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা অন্যতম। বর্তমানে পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং অপারেশনাল কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। ২০২১ সালের মধ্যে এ বন্দরের পূনাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

Loading