৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৪
শিরোনাম:

কলাপাড়ায় চীনা প্রকৌশলীর মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সোমরার রাতে চীনা এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্ধেসঢ়;্রর চিকিৎসকদের ধারনা, হৃদরোগে আক্রান্ত্র হয়ে তার মৃত্যু হয়। তার নাম ওয়াং বিন (৫৪)। বাড়ি চীনের জিয়াংসু প্রদেশের সানজি এলাকায়। বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি (বিসিপিসিএল) কর্মকর্তা মো.শহীদ উল্যাহ ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ওয়াং বিন দিনভর কাজ করেছেন এরপর চীনা শ্রমিকদের থাকার ছাউনিতে ফিরে যান।

Thank you for reading this post, don't forget to subscribe!

সন্ধ্যা সাতটার দিকে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয় । এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জে এইচ খান লেলিন তাকে মৃত্যু ঘোষণা করেন। বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি (বিসিপিসিএল) কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কলাপাড়া থানা পুলিশ ওয়াং বিনের লাশ
তাদের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

Loading