৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
শিরোনাম:

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ‘ফইন্নি গ্রুপের’ ৬ সদস্য আটক

বুধবার রাজধানীর শ্যামপুর এলাকা থেকে অপরাধী চক্র ‘ফইন্নি গ্রুপ’-এর ৬ সদস্যকে আটক করে র‍্যাব সংগৃহীত ছিনতাইয়ের পাশাপাশি তারা মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বেশকিছু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে একটি অপরাধী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের আটক করা হয়।

‘ফইন্নি গ্রুপ’ নামে একটি অপরাধী চক্রের এই সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে র‍্যাব-১০।

র‍্যাব আরও জানায়, ছিনতাইয়ের পাশাপাশি তারা মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বেশকিছু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি মামলা করা হয়েছে।

Loading