৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
শিরোনাম:

ছেঁড়া জিনস পরে ট্রোলড সারা

গত বছর সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক হয় সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের। হাতে তার একাধিক ছবির কাজ থাকলেও এখনও আর কোনো ছবি মুক্তি পায়নি। এরই মধ্যে জনপ্রিয়তায় অনেককেই পেছনে ফেলে দিয়েছেন সারা। তবে সম্প্রতি পোশাকের জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এমনিতে সারার স্বভাবের জন্য সবাই সারাকে খুবই পছন্দ করেন। জিম থেকে শুটিং, এয়ারপোর্ট থেকে বাড়ি- সব সময়ই ফটোসাংবাদিকদের সঙ্গে হেসে হাত জোড় করে বিনয় নিয়ে কথা বলেন তিনি। তবে ফ্যাশন সেন্স নিয়ে ট্রোলড হতে হলো নায়িকাকে। সম্প্রতি একটি ছবিতে হলুদ টপ ও ছেঁড়া জিনস পরে রাস্তায় হাটতে দেখা যায় সারাকে।

কিন্তু সেই পোশাক নিয়েই নেটিজেনদের একাংশ সমালোচনা করে সারাকে আক্রমণ করতে শুরু করেন। কেউ তাকে লিখেন, ‘ভিখারির মতো পোশাক পরেছেন সারা।’ কারও আবার মন্তব্য, ‘পকেটে বিস্ফোরণ হয়েছে নাকি?’ একজন আবার আক্রমণ করে সারাকে লিখেন, ‘কেউ এই ভিখারিকে পোশাক দাও। দিওয়ালি আসছে, কাপড় নেই।’

যদিও সারা এই ট্রোল নিয়ে এখনও মুখ খোলেননি। কাজের দিক থেকে অভিনেত্রী এখন ব্যস্ত ‘কুলি নং ওয়ান’-এর রিমেক নিয়ে। এই ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সারা। ১৯৯৫ সালে গোবিন্দা ও কারিশমা কাপুর এই ছবিটি প্রথম করেছিলেন।

এরপর ইমতিয়াজ আলির রোমান্টিক ড্রামা ‘লাভ আজ কাল’-এ দেখা যাবে সারাকে। এ ছবিতে তার নায়ক কার্তিক আরিয়ান। এই অভিনেতার বিপরীতেও প্রথম কাজ করছেন সাইফ-কন্যা। সামনের বছর ভালোবাসা দিবসের দিনে মুক্তি পাবে ছবিটি।

Loading