৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৬
শিরোনাম:

নিজের বাড়িতেই খুন ‘টারজান’খ্যাত অভিনেতার স্ত্রী

‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলির স্ত্রী ভ্যালেরি তার নিজের বাড়িতেই খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার সান্টা বারবারায় ছুরিকাঘাতে নৃশংস ভাবে তাকে খুন করা হয়। পুলিশের আক্রমণে হত্যাকারীরও মৃত্যু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সান্টা বারবারা পুলিশ জানিয়েছে, স্ত্রী খুন হলেও ৮১ বছর বয়সী ‘টারজান’ অভিনেতা রন এলি নিরাপদে আছেন। একটি পারিবারিক ঝামেলায় এলির বাড়িতে পুলিশকে ডাকা হয়। পুলিশ দ্রুত সাড়া দিয়ে সেখানে পৌঁছায়। ঘটনাস্থল থেকে মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে একজন বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

সন্দেহভাজন হত্যাকারীকে ঘটনাস্থলেই গুলি করা হয়। এতে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর তিনি সেই বাড়িতেই লুকিয়েছিলেন। তবে পুলিশ এখনো এলি, ভ্যালেরি ও সন্দেহভাজন হত্যাকারীর যোগসূত্র অনুসন্ধান করছে। ঘটনার সময় এলি বাড়িতে ছিলেন কিনা তা এখনো নিশ্চিত জানা যায়নি।

২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন ‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি। তিনি স্ত্রী ভ্যালেরিকে ৩৫ বছর আগে বিয়ে করেন । তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। সান্টা বারবারায় তিন সন্তানকে নিয়ে রন এলি ও তার স্ত্রী বসবাস করতেন।

উল্লেখ্য, ষাটের দশকে অনেকগুলো টিভি সিরিজ ও সিনেমায় কাজ করেন। তার মধ্যে ১৯৬৬ সালের এনবিসি সিরিজ ‘টারজান’ ছিল রন এলির সবচেয়ে জনপ্রিয়। ১৯৭৫ সালে ‘ডক স্যাভেজ: দ্য ম্যান অব ব্রোঞ্জ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় সাড়া ফেলেন তিনি।

Loading