৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৬
শিরোনাম:

মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন, মেননকে কাদের

সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এমন অভিযোগের জবাবে ‘মেনন মন্ত্রী হলে এ কথা বলতেন কিনা’ সে প্রশ্ন তুলেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্কে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেননের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, সরকার বা দলের পক্ষ থেকে এ বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ হয়নি। তিনি কি বলেছেন সেটি মিস কোডেড হয়েছে কিনা সেটি জানার বিষয়। তিনি যদি বলেই থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে এতোদিন পড়ে এই সময়ে কেন? নির্বাচন অনেক আগে হয়ে গেছে। মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন?

তিনি বলেন, ১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেবের কাছে আমরা এ বিষয়ে জানতে চাইব। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলাপ করব। তিনি ক্যাসিনো কান্ডের সময়ে কেন এ কথা বললেন, আগে কেন বললেন না। নির্বাচনের পরেও তো তিনি বলতে পারতেন।

যু্লীগের চেয়ারম্যান ওমর ফারুকে গণভবনে যাওয়ায় নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে যু্বলীগের সাধারন সম্পাদককে জিজ্ঞেস করেন। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গণভবনে কাউকে ডাকা হবে না। আমি বিষয়টি জানি না, যুবলীগ বলতে পারবে।

তিনি বলেন, ক্যাসিনো কান্ডসহ কোন অপরাধে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অনেকের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যুবলীগের বয়সসীমা নির্ধারনের বিষয়ের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুবলীগে কোন বিষয়ে সংশোধন আসবে কিনা সেটা তাদের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত হবে। আজকের বৈঠকে এটি নিয়ে আলোচনা হতে পারে। সব বিশ্লেষন করে প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সংরক্ষিত নারী আসনের এমপির পরীক্ষায় জালিয়াতির বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। দলীয়ভাবেও খোঁজ খবর নেবো। প্রধানমন্ত্রীকে এ বিষয়টি আমি জানাবো

Loading