৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
শিরোনাম:

বাদল সভাপতি-জালাল সম্পাদক নির্বাচিত

নইন আবু নাঈম, শরনখোলা (বাগেরহাট)ঃ বাগেরহাটের শরণখোলা উপজেলার তিন নম্বর রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহজাহান বাদল জমাদ্দার ও জালাল আহমেদ রুমি পুনরায় সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ফায়েল-খায়ের ভবনে এ সম্মেলন অধিবেশন অনুষ্ঠিত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান বাদল জমাদ্দারের সভাপতিত্বে কাউন্সিল অধিবশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আকন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন, এম এ রশিদ আকন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, সাব্বির আহমেদ মুক্তা, আ. সোবাহান
মুন্সী ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমির সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা এম ওয়াদুদ আকন, জাকির হোসেন খান মহিউদ্দিন, মহিম আকন, একরামুল কবির কিচলু, তপু বিশ্বাস, আজমল হোসেন মুক্তা, ছাত্রলীগ নেতা হাসান মীর প্রমূখ।

সম্মেলনে রায়েন্দা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, কাউন্সিলর সদস্যসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত
ছিলেন।

Loading