৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯
শিরোনাম:

পংকজ দেবনাথকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার বিকেলে ন্যাম সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে যাওয়ার আগে বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন পংকজ দেবনাথ এমপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগের একাধিক নেতা জানান, পঙ্কজ দেবনাথকে পদ থেকে অব্যাহতি নয়, সম্মেলনের সব কার্যক্রম থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। এর আগে বুধবার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। বিভিন্ন অভিযোগে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Loading