৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

রাজধানীর ধানমন্ডিতে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় এক নারীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডি-৬/এ ঈদগাহ মাঠের পাশে একটি ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শাহেদা নামে আরও এক নারী।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় দুইজন শ্বাস বন্ধ হয়ে অসুস্থ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, শাহেদা নামে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Loading