৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯
শিরোনাম:

বাগেরহাটে তিন বছরের শিশু ধর্ষণ,থানায় মামলা

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধানায় মামলা করা হয়েছে। রবিবার রাতে নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে উপজেলার উদয়পুর আড়–য়াকান্দি গ্রামের
পান্নু খন্দকারের ছেলে ফাহাদ খন্দকারকে (১৮) আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিশুটির মা জানান, গত মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার উদয়পুর আড়–য়াকান্দি গ্রামের পান্নু খন্দকারের স্ত্রী লাভলী বেগম ডাকলে মেয়েকে সাথে নিয়ে তাদের বাড়িতে যাই। সেখানে ঘরে বসে আমরা গল্প করছিলাম। এসময় আমার মেয়ে ও লাভলীর মেয়ে বর্ষার সঙ্গে উঠানে খেলছিল। কিছুুক্ষণ পর চকলেটের লোভ দিয়ে পান্নু খন্দকারের ছেলে ফাহাদ তার ঘরে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আমি দৌড়ে আসি ও বিছানায় রক্ত দেখতে পাই। তখন লাভলী বেগম ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ফাহাদ পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর আমার মেয়ে অসুস্থ্য হয়ে পরলে ফাহাদের মা লাভলী বেগম মেয়ের সুস্থতার জন্য কিছু ঔষুধ এনে দেন। এসময় তিনি লোকজন জানলে মেয়ের বিয়ে হবে না বলে আমাকে ভয় দেখান। পরে তার কথামতো আমি চুপ থাকি। এরপরও আমার মেয়ে সুস্থ না হওয়ায় মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে শনিবার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।

মোল্লাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান, শিশুটির মা বাদী
হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য
পুলিশি অভিযান চলছে।

Loading