৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩১
শিরোনাম:

স্ত্রীকে মেরে অ্যাম্বুলেন্সে লাশ পাঠালেন শ্বশুরবাড়ি!

স্ত্রীকে হত্যা করার পর লাশ অ্যাম্বুলেন্সে করে শ্বশুরবাড়িতে পাঠানোর অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। চট্টগ্রামের পাহাড়তলী থানার হালিশহরে এ হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সে করে ওই নারীর লাশ তার বাবার বাড়ি গাজীপুরের কালীগঞ্জে পৌঁছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহতের নাম মারজিয়া আকতার লিপি। তার বাড়ি কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামে। তিনি সরকারবাড়ির মৃত আবদুল আজিজের মেয়ে। তার স্বামী মোশারফ হোসেন সরকারও একই এলাকার হাসিমুদ্দিন সরকারের ছেলে।

লিপি চট্টগ্রামের পাহাড়তলীর হালিশহরে তিন সন্তানসহ স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সেখানে ঠিকাদারি কাজ করতেন স্বামী মোশারফ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

স্বজনদের অভিযোগ, লিপির সঙ্গে ২০ বছর আগে বিয়ে হয় মোশারফের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেছিল।  মঙ্গলবার রাতে বাসায় পিটিয়ে লিপিকে হত্যা করেন মোশারফ। এরপর লাশ অ্যাম্বুলেন্সে করে গাজীপুরের কালীগঞ্জে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

নিহত লিপির মা রহিমা বেগম জানান, চট্টগ্রামে লিপির প্রতিবেশীরা ফোন করে তাদের জানিয়েছেন লিপিকে হত্যা করে মোশারফ পালিয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, বিয়ের এক বছর পর থেকেই যৌতুকের জন্য মোশারফ লিপিকে চাপ দিয়ে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার লিপিকে মারধর করেছে মোশারফ। তিন বছর আগে মোশারফ পিটিয়ে লিপির বাম চোখ নষ্ট করে দেয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর হক জানান, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যার ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। তাই এ ব্যাপারে সেখানে খোঁজখবর নেয়া হচ্ছে।

Loading