৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
শিরোনাম:

১২ মাস তোমাকে দলে পাবো না, এটা ভাবাও কঠিন : তামিম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে প্রায় এক সঙ্গে পর্দাপণ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তারা দুজন যে শুধু মাঠেই সতীর্থ তা নয়, ব্যক্তিগত জীবনেও এই দুজন ঘনিষ্ঠ বন্ধু। তাই সাকিবরে পাশে দাঁড়িয়েছেন। আশার বাণী দিয়ে জানালেন, আগামী বছর আবারও এক সঙ্গেই মাঠে নামবেন তারা। বুধবার সকালে নিজ ফেইসবুকে সাকিবকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তামিম নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘১২ মাস তোমাকে আমাদের দলে পাবো না, এটা ভাবাটাও কঠিন। তবে সাকিব আল হাসান, কামনা করি তুমি শক্তভাবেই ফিরবে। আগামী বছরের এই দিনে আমাদের সঙ্গে ট্রেনিংয়ে থাকবে এবং আমরা একসঙ্গে খেলবো।’

উল্লেখ্য, ফিক্সিংয়ের তথ্য গোপন করার দায়ে মঙ্গলবার সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এর মধ্যে এক বছরের সাজা স্থগিত রাখা হয়েছে। তবে এর মধ্যে কোনো অপরাধ করলে শাস্তি বাড়বে।

Loading