৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম:

কলাপাড়ায় এক শিক্ষকের ৭ দিনের জেল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে অবৈধ উপায়ে কোচিং সেন্টার চলমান রাখায় মো.ই্ধসঢ়;উনুস আলী (৩৫) নামে এক শিক্ষকের ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা নামক এলাকায় তার নিজ বাড়ীতে ওই কোচিং চলমান অবস্থায় তাকে আটক করা হয়। সে নাওভাংগা আলিম মাদ্রসার ইসলামের
ইতিহাস বিষয়ের শিক্ষক। এর আগেও তাকে কোচিং সেন্টার বন্ধ করার জন্য সর্তক করা হয়েছিল বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.মনিরুজ্জান ।

Thank you for reading this post, don't forget to subscribe!

উল্লেখ্য ,আসন্ন জেএসসি ও জেডেসি পরীক্ষা উপলক্ষ্যে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সকল ধরনের কোচিং বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের একটি নির্দেশনা আসে। সে অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা
মুনিবুর রহমানের বরাদ দিয়ে এলাকায় একটি মাইকিং করা হয়েছিল।

Loading