সাকিবের শাস্তি কমানোর জন্য আইসিসির কাছে আপিল করার জন্য লিগ্যাল অ্যাডভাইজারির সঙ্গে কথা বলবে বিসিবি, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। বৃহম্পতিবার দুপুরে সাংবাদকিদের তিনি এ কথা জানান ।
Thank you for reading this post, don't forget to subscribe!নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘দেখুন এই বিষয়ে বিসিবির করণীয় খুবই সীমিত। যেহেতু সাকিব এই বিষয়টি স্বীকার করে একটি চুক্তির মধ্যে চলে গিয়েছে। তারপরেও আমরা দেখবো। আইনি বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করা যায়। আমরা ইতোমধ্যে আমাদের আইনি বিভাগের (লিগ্যাল কমিটি) সঙ্গে কথা বলছি। এই বিষয়ে কোন সুযোগ আছে কিনা, সেটা আমরা ওয়ার্ক আউট করব।
এসময় বিসিবির প্রধান নির্বাহী এটিও মনে করিয়ে দেন যে, লিগ্যাল কমিটির সঙ্গে কথা বলা মানেই এমন না যে নিশ্চিতভাবে শাস্তি কমে যাবে সাকিবের। বরং এ বিষয়ে যৌক্তিক আলোচনার পর যদি কোনো পথ মেলে, সেটিই অনুসরণ করবে বিসিবি।
প্রধান নির্বাহী বলেন, ‘এই মুহূর্তে এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। আগে আগে হয়ে যাবে মন্তব্য। মাত্র দুদিন হল এই বিষয়ে আমরা একটি সিদ্ধান্ত জানতে পেরেছি। এটা নীতিগত সিদ্ধান্ত। এই বিষয়গুলো নিয়ে বোর্ডে আলোচনা করতে হবে। কতটুকু করা যায় বা কতটুকু করার সুযোগ রয়েছে এটা নিয়ে আলোচনা করতে হবে বোর্ড সভায়। যেহেতু এটা আইনি প্রক্রিয়া। এটা জেনে তারপরই সিদ্ধান্ত নিতে হবে।
কথা ওঠে ভারত সফরে টেস্টের নতুন অধিনায়ক মুমিনুল হক এবং টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে। জানতে চাওয়া হয়, এ দুজনকেই দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেয়ার পরিকল্পনা রয়েছে কি না বোর্ডের?
এ বিষয়ে তিনি বলেন, ‘দেখেন সাকিব আমাদের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক ছিল। আমাদের সামনে ভারত সফর আছে, দল চলেও গিয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্রুত আলোচনার দরকার ছিল। পরবর্তীতে এটা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
উল্লেখ্য, জয়াড়ির প্রস্তাব গোপন রাখার বিষয়টি স্বীকার করে নেয়ায় আগে থেকে কোনো আপিল করার সুযোগ পাননি সাকিব। যার ফলে ২ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর আগে এই বিষয়ে তাৎখনিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কিছু করা ছিলো না বলে জানিয়েছে ।
![]()