৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২০
শিরোনাম:

 জেডিসি পরীক্ষার্থী উত্তরপত্র চুরির দায়ে বহিষ্কার

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথমদিন আজ শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। প্রতারণার আশ্রয়ে একাধিক উত্তর পত্র সংগ্রহের দায়ে জেডিসি’র ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন কর্তৃপক্ষ। ওই পরীক্ষার্থী আমতলী কামিল মাদরাসার ছাত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

জেডিসি’র মোরেলগঞ্জ সদরের ১ নং কেন্দ্রের ৫ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিল ওই পরীক্ষার্থী। এ কেন্দ্রে ১১৮১ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছেন।
এ সম্পর্কে কেন্দ্র সচিব অধ্যক্ষ ফখরুল ইসলাম বলেন, অসদুপায় অবলম্বন ও কেন্দ্রের শৃংখলা ভঙ্গের দায়ে তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকিন আলী শেখ বলেন, ওই পরীক্ষার্থী দুটি উত্তর পত্র নিয়ে একটি বাইরে পাঠানোর চেষ্টা করেছিল।

Loading