৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯
শিরোনাম:

শুধু জেলহত্যা নয়, বঙ্গবন্ধুর খুনিদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু জেলহত্যা নয়, বিদেশে পালিয়ে বেড়ানো বঙ্গবন্ধুর খুনিদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জেলহত্যা দিবস উপলক্ষে রবিবার নাজিমুদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে পলাতকরা আমাদের দেশের আইনের আওতায় নেই। তারা বিশ্বের যে সকল দেশে অবস্থান করছে, তাদেরকে সেই দেশের আইন অনুযায়ী প্রত্যাবর্তন করতে হবে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা নেগোসিয়েট করছি।

তিনি আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতরাও বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের সবাইকে চিহ্নিত করে আনার প্রচেষ্টায় রয়েছি। আমরা আশা করছি, ক্রমান্বয়ে তাদের নিয়ে আসব।

ঢাকা দক্ষিণের বহিষ্কার হওয়া যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার হলেও তার সহযোগীদের চাঁদা আদায় এখনও চলছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, এই বিষয়ে কথা বলতে হলে তথ্যভিত্তিক কথা বলতে হবে। শুধু সম্রাট কেন, সকলের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

Loading