৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৬
শিরোনাম:

বাগেরহাটে জাতীয় রক্তদাতা দিবস পালিত

নইন আবু নাঈম, (বাগেরহাট)ঃ ‘স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বাগেরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে জাতীয় রক্তদাতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট ব্লাড ব্যাংক ও আলোর দিশারীর আয়োজনে শনিবার সকালে শহরের বিভিন্ন বিদ্যালয়ের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অনুস্ধসঢ়;ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশিদা রহমান, সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরা আক্তার হিরা, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ সভাপতি মো. জুয়েল হোসেন, মো. তরিকুল ইসলাম পাইক প্রমুখ। বিকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে আলোচনা সভা ও সেরা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading