৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২০
শিরোনাম:

১ হাজার কেজি জাটকা জব্দ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৩ নভেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে পরিত্যাক্ত অবস্থায় প্রায় এক হাজার কেজি জাটকা জব্দ করেছে পুলিশ। রবিবার সকাল এগারটার দিকে কুয়াকাটা নৌ-পুলিশ এ জাটকা জব্দ করে। তবে কে এই জাটকার মালিক তা খুঁজে বের করতে পারেনি পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ কামরুল ইসলাম জানায়, স্থানীয় সংবাদের ভিত্তিতে মহিপুরের রোজিন ফিস সহ বিভিন্ন স্পট থেকে এসব জাটকা জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোচ কুমার সাহা ও মহিপুর থানার ওসি সোহেল আহম্মেদের উপস্থিতিতে ওইসব জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস জানান, জদ্ধ করা ওইসব জাটকা এতিখানা ও মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়েছে।

Loading