৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২
শিরোনাম:

টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার (সরাসরি)

দিল্লির আকাশ-বাতাস দূষিত বাতাসে পরিপূর্ণ। নিঃশ্বাস নেয়াই সেখানকার অধিবাসীদের বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে জনস্বাস্থ্য জরুরী সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। এর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়েছে ম্যাচটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ম্যাচের আগে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার সেনাপতি মাহমুদউল্লাহ। ফলে শুরুতে ব্যাটিং করবেন ভারত।আজ বাংলাদেশ ও ভারতের একজন করে দুজনের অভিষেক হয়েছে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জার্সি পরলেন ওপেনার মোহাম্মদ নাঈম। অন্যদিকে ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন শিবম ডুবে।

ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে উইকেট হারান রোহিত শর্মা। রিভিউ নিয়েও ৯ রানে সাঝঘরে ফিরেন তিনি।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসেদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন।

ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ প্যান্ট, ক্রুনাল পান্ডিয়া, শিভম ডুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার ও খালিল আহমেদ।

https://www.youtube.com/watch?v=EZQ8XgO8Bms

Loading