৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৩
শিরোনাম:

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১, আহত ৪ (ভিডিও)

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে পড়েছে। দুর্ঘটনায় একশিশু নিহত হয়েছেন।ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (০৩ নভেম্বর) বিকেলে ভবনটি ধসে পড়ে।প্রাথমিক নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বাবুরাইল এলাকায় একটি খালের উপর ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ভবনের ভেতরে আরো কয়েকজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক জানান, এক শিশু নিহত হয়েছে এবং ৪ জন শিশু আহত হয়েছে বলে জানতে পেরেছেন। তবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

তিরি জানান, আরও এক শিশু নিখোঁজ রয়েছে বলে একটি পরিবার দাবি করছে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, বিকেল ৪টায় হঠাৎ করে চারতলা নির্মাণাধীন একটি ভবন ধসে পড়েছে।এতে একজন নিহত হয়েছেন।ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।

Loading