৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮
শিরোনাম:

বাগেরহাটে সরকারি এসএম কলেজে চুরি

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল (এস এম) কলেজে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে কলেজ করনীকের কক্ষে চুরি হয়। অজ্ঞাত চোরেরা জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে আলমীরা ভেঙ্গে নগদ ২২ হাজার টাকা নিয়ে গেছে। তছনছ করেছে কিছু ফাইলপত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস বলেন, সন্ধ্যারাতের দিকে চুরির ঘটনা ঘটেছে। প্রায় ২২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চোরেরা। বিষয়টি থানা পুলিশকে আবহিত করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, কলেজের সিসি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়েছে। চোর ছিল মুখোশ পড়া। ফুটেজ বিশ্লেসনসহ ঘটনার তদন্ত চলছে।

Loading