৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

শরণখোলায় সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকিং বুথ উদ্বোধন

নইন আবু নাঈম, শরনখোলা (বাগেরহাট)ঃ বাগেরহটের শরণখোলায় সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের
(এসবিএসি) ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মোস্তফা জালাল উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সদর রায়েন্দা বাজারের কাপুড়িয়া পট্টিতে এ ব্যাংকিং বুথের উদ্বোধন করেন। রায়েন্দা বাজার কেন্দ্রিয় কালিমন্দির প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান এসএম ইকবাল মেহেদী।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হেড অব মার্কেটিং মো. হাফিজুর রহমান, পাবলকি রিশেন অফিসার মো. গালিব, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সাউথখালী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত, প্রেসক্লাবের সভাপতি ইসামাইল হোসেন লিটন, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা ইকরামুল কবির কিচলু প্রমূখ।
প্রধান অতিথি বলেন, ব্যাংকিংসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক দেশের প্রত্যন্ত এলাকায় শাখা স্থাপন করছে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে গ্রামিণ অর্থনীতির উন্নয়নই এই ব্যাংকের মূল লক্ষ্য।

Loading