৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৮
শিরোনাম:

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হওয়ার আগে সামনের সাড়িতে বসা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসনসহ কয়েকজন আহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) সংগঠনটির দ্বিতীয় সম্মেলনে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠান শুরুর আগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরানের নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। দুই জনই সভাপতি পদ প্রার্থী। ইরানের সমর্থকদের আক্রমণ অবস্থা দেখে ইসহাকের সমর্থকরা সম্মেলন স্থান ছেড়ে পাশে স্থান নেয়। এসময় ক্যামরাম্যানসহ কয়েকজন আহত হয়েছেন।

কিছুক্ষণ পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনস্থলে এসে উপস্থিত হন। এরপর তিনি শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে এবারের সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর পর পরিস্থিতি শান্ত হয়।

বিভক্ত ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় সম্মেলন সফল করতে সকাল থেকেই ঢাকা মহানগর উত্তরের সকল থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেআইবি চত্বরে আসতে দেখা গেছে।

Loading