৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

আবরার হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে চার্জশিট দাখিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম এন্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) মনিরুল ইসলাম এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
সংবাদ সম্মলনে মনিরুল বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে বুয়েটের ২৫ জন ছাত্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। এর মধ্যে এজাহারভুক্ত ১৯ জন ও এজাহারের বাইরের ৬ জন। ৬ জনের মধ্যে ১ জন পলাতক আছে। আর সরাসরি মারপিটে অংশগ্রহণ করে ১১ জন। বাকীরা পরিকল্পনায় জড়িত ছিলো। হত্যা মামলায় এজাহারভুক্ত আট আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলো, নাজমুস সাদাত, ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিয়ন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, তাবাখখারুল ইসলাম তানভীর ও মনিরুজ্জামান মনির।

বাকীরা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

চার্জশিটে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলো, মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, অমিত সাহা, মাজেদুল ইসলাম, মুজাহিদুর রহমান, তাবাখারুল ইসলাম তানভীর, হোসেন মোহাম্মদ তোহা, মো. জিসান, আকাশ হোসেন, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, এহতেশামুল রাব্বি তানিম, মো. মোর্শেদ, মোয়াজ আবু হুরায়রা, মুনতাসির আল জেমি, মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, ইশতিয়াক আহমেদ মুন্না মোশতুবা রাফি এবং এস এম মাহমুদ সেতু। এখন পর্যন্ত পলাতক রয়েছে জিসান, তানিম, মোরশেদ, মোশতুবা রাফি।

Loading