৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮
শিরোনাম:

হুমায়ূন আহমেদর ক্যান্সার হাসপাতাল নির্মাণে হুমায়ুন পরিবারের সম্মিলিত উদ্যোগ চান শাওন

অর্থাভাবে নয় উদ্যোক্তার অভাবে হুমায়ূন আহমেদ ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি আরো বলেন, ক্যান্সার হাসপাতাল অনেক বড় ব্যাপার। আমার একার পক্ষে এত বিশাল দায়িত্ব নেয়া সম্ভব না। হুমায়ুন আহমদের পরিবারের পক্ষ থেকে সম্মিলিত উদ্যোগ ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব না।

Thank you for reading this post, don't forget to subscribe!

গাজীপুরের নূহাশ পল্লীতে নানা আয়োজনে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে শাওন, তাদের দুই ছেলে নিশাদ, নিনিতসহ স্বজন ও ভক্তদের নিয়ে নুহাশ পল্লীতে কেক কাটেন। এর আগে লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেহের আফরোজ শাওন আরো বলেন, নূহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ যাদুঘর নির্মাণ করা হবে।

শ্রদ্ধা জানাতে আসা হুমায়ুন আহমেদের কয়েকজন ভক্ত বলেন, পল্লীতে আসলে মনে হয় যেন হুমায়ূন আহমেদকে খুঁজে পাই। আমাদের মাঝে না থাকলেও আমাদের হৃদয়ে সবসময়ই তিনি বিরাজ করছেন। তাই শুধু এই বিশেষ দিনে নয়, ভক্তরা হুমায়ুনকে সারাবছরই স্মরন করে থাকেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯শে জুলাই তিনি মৃত্যু বরণ করেন। পরে গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।

Loading