৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৪
শিরোনাম:

বেপরোয়া চালকের মতো যারা রাজনীতি করছেন তাদের জন্যও রাজনৈতিক দুর্ঘটনা ঘটতে পারে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৬ লেন বিশিষ্ট ৮ কিলোমিটার এপ্রোচ সড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। নিউজ২৪ ও বাংলানিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরও বলেন, সদ্য প্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণকাজ কোরিয়ার অর্থায়নে আগামী বছর শুরু হবে। তাছাড়া সড়ক সেতুর কাজের ব্যাপারে কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। এছাড়া চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।’

মন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমেছে। তাছাড়া এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার হার বেশি নয়।

Loading