রাজধানীর বাংলামোটর ও মগবাজারে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ করা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে সড়ক দখলের দায়ে দুইজনকে জরিমানা করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার বাংলামোটর থেকে মগবাজার ডাক্তার গলি এবং মগবাজার মোড় থেকে মগবাজার রেল ক্রসিং সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।
অভিযানে টং দোকান, অস্থায়ী সেমিপাকা, কাঁচা স্থাপনা, ছাউনিসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা করায় দুই গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার উপস্থিত ছিলেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
![]()